ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি
জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েল হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল খেলার মাঠে কাকিয়াম-খলাপাড়া গ্রামবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কাকিয়াম-খলাপাড়া গ্রামবাসীসহ শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, শিক্ষক নাজমূল হক বাচ্চু, সুয়েবুর রহমান,   আনোয়ারুল হক, আবুল কালাম আজাদ হিরু, হারুন অর রশিদ, মোনায়েম, সুয়েবুর রহমান, শিক্ষক আনোয়ারুল হক, আবুল কালাম আজাদ হিরু, হারুন ওর রশিদ, মোনায়েম, জালাল উদ্দিন, সৈয়দ নূরুল ইয়াহিয়া শাহীন প্রমুখ।
গত শুক্রবার ধর্মপাশা উপজেলার কামিয়াম গ্রামের বাসিন্দা প্রভাষক আবু তৌহিদ জুয়েল বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে নিহত হন।