ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।


