ধর্মপাশায় মুক্তিযোদ্ধা যাদুঘর উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ মুক্তিযোদ্ধা যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ওই ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মামুন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান       
মো. ফেরদৌসুর রহমান। এছাড়াও সেলবরষ ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।