ধর্মপাশায় মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সামাজিক সংগঠন পল্লী শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার চামরদানি ইউনিয়নের কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত ওই ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে বিকেল তিনটার দিকে বিজয়ী ১০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেককে একটি করে ক্র্যাস্ট       
দেওয়া হয়। এছাড়াও পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ২ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে দেড় হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, মনোজিত তালুকদার মানব, সাজু কান্তি সরকার, বিদ্যুৎ সরকার, প্রবীর ভট্টাচার্য, মো. মানিক মিয়া, টিটু সরকার প্রমুখ।