ধর্মপাশায় মেধাবৃত্তি প্রদান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক  সংগঠন আলোর মিছিল শনিবার দুপুর আড়াইটায় গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন নেত্রকোনার সাবেক পিটিআই সুপার হাবিবুর রহমান আহমেদ। সংগঠনের উদ্যোক্তা হাবিবুর রহমান বাপ্পা ও রেজাউল করিম জনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিটিআই’র সাবেক সুপার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শাহ, প্রথমআলো ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ ও ধর্মপাশা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি চয়ন কান্তি দাস ও গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কাদির।