ধর্মপাশায় লটারীতে প্রতীক নির্ধারণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্রে তাঁদের পছন্দের প্রতীক ঘোড়া প্রতীক উল্লেখ করেন। একই ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক দাবি করায় ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা লটারীর মাধ্যমে এ সমস্যার সমাধান করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও   বংশীকুন্ডা উত্তর এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মো.আশরাফুল ইসলাম বলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সানোয়ার হোসেন , মাহফুজ কাওছার ও সুজন মিয়া ঘোড়া প্রতীক দাবি করেন। প্রতীক বরাদ্দের বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আমি লটারীর আয়োজন করি। লটারীতে মাহফুজ কাওছার ঘোড়া প্রতীক পেয়েছেন। অন্য দুইজন প্রার্থীর মধ্যে সুজন মিয়া পেয়েছেন চশমা প্রতীক ও সানোয়ার হোসেন পেয়েছেন রজনীগন্ধা প্রতীক আগামী ৪জুন এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।