ধর্মপাশায় শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী আলমগীর কবিরের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃস্পতিবার রাত দশটার দিকে উপজেলার কলেজ রোডস্থ তার বাসা সংলগ্ন একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলমগীর কলেজ রেডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
আলমগীর কবির ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি শেষ করে শাবিপ্রবিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তি হয়েছিল। তখন একাডেমিক পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং হতাশাগ্রস্থ হয়ে ¯œাতক ডিগ্রি অর্জন না করেই বাড়ি ফিরে আসে। তখন থেকেই আলমগীর অগোচালো জীবন যাপন করিছল বলে পুলিশকে জানায় তার পরিবারের লোকজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তার মরদেহ বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলতে দেখা যায়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুর দুইটা জানাযা নামাজ শেষে তাকে ধর্মপাশা হাসাপাতাল রোডস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’