ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের এক বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তার দুলাভাই কাজী আমান উল্লাহ ওরফে হাসিবুল মিয়াকে (৩৩) কারাগারে পাঠিয়েছে পুলিশ। হাসিবুল মিয়া কুমিল্লার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা ছানাউল্লার ছেলে। বুধবার দুপুরে হাসিবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ওই ছাত্রী বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা করলে হাসিবুলকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাবা তার এক পালিত মেয়েকে হাসিবুল মিয়ার সাথে বিয়ে দেয়। হাসিবুলের দুটি সন্তান রয়েছে। শশুর বাড়ি সূত্রে এখানে আসা যাওয়ার সুবাদে হাসিবুল ওই তার শালীকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিতে থাকে। এমনকি হাসিবুল তার শালীর সাথে অশালীন আচরণ, কুপ্রস্তাব ও বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে আসছিল। এছাড়াও হাসিবুল আতœহনন করবে বলে শালীকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত রোববার হাসিবুল বিষপান করে আতœহননের চেষ্টা চালালে তাকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। পরে মঙ্গলবার ওই ছাত্রী হাসিবুলকে অভিযুক্ত করে মধ্যনগর থানায় মামলা করে। ওইদিন রাতেই হাসিবুলকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রীটি হাসিবুল মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


