ধর্মপাশায় শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোদাচ্ছির আলম।
এতে বক্তব্য দেন, জেলা কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর খান, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের প্রভাষক জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, জনতা মডেল উচ্চ বিদ্যায়ের সহকারি শিক্ষক শাহ নূর মোহাম্মদ, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, এনায়াতুর রহমান, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শামসুদ্দিন, মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লূৎফুর রহমান, জেলা বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ। পরে গুলশান আরা পারভিনকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।