ধর্মপাশায় শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে কান্দাপাড়া ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস      
চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া, ভেটেনারী সার্জন ডা. উৎপল কুমার সরকার, নোয়াগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোকন মিয়া, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর্জা শাহ কামাল, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র পাল ও নোয়াগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক  প্রমূখ।