ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আলম সিদ্দিকী। এছাড়াও বক্তব্য দেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল আমিন, শিক্ষার্থীর অভিভাবক আবুল বাশার প্রমুখ।


