ধর্মপাশায় শিশুর লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আমির হোসেন (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। আমির হোসেন মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারের বাসিন্দা আব্দুস শহীদের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে  মধ্যনগর বাজারের নিজ বাসা থেকে আমির হোসেন নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি ও মাইকিং করে প্রচারণা চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক এ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।