ধর্মপাশায় শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজয় কুমার (৩১) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজয় কুমার উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের বাসিন্দা।
ধর্মপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস জানান, বিজয় কুমারের বিরুদ্ধে ২০১৩ সালের ১ নভেম্বর একটি হত্যা মামলা হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।