ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুল হাসান বিপ্লব, প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী প্রমুখ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ধর্মপাশা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মো. মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
- দ.সুনামগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
- জগন্নাথপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন


