ধর্মপাশায় শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের ইফতার সম্পন্ন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর ধর্মপাশা মধ্যবাজার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি সাইনূর হক জিলানী ও সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম রুবেল এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে।
ইফতারের পূর্বে ধর্মপাশা বাজার জামে মসজিদের ইমাম মুফতী নূর মোহাম্মদ মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব মিয়ে আলোচনা করেন। এছাড়াও ইফতারের আগ মূহুর্তের সংগঠনের সাফল্য কামনা ও সকল মুসলমানের শান্তি কামনা করে দোয়া করা হয়।
এই ইফতার মাহফিল ও দোয়ায় আমন্ত্রিত ঠিকাদারবৃন্দ, শ্রমজীবী নির্মাতা শ্রমিক সংগঠনের সভাপতি সাইনূর হক জিলানী, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম রুবেলসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।