ধর্মপাশায় সংঘর্ষে ৭ জন আহত

ধর্মপাাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল চালকদের দুই পক্ষের সংঘর্ষে ৭জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা জয়শ্রী সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন ফিউচার লিডার কিন্ডারগার্টেনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সদস্য কবির আহম্মেদসহ ৭জন আহত হয়।
জানা যায়, সিরিয়াল অমান্য করে মোটরসাইকেল     চালক দিলদার মিয়া মোটরসাইকেলে যাত্রী তুলে জামালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে সুজন মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে দিলদার ও সুজন মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪৫), কবির আহম্মেদ (২২), এনামুল হক (৫০), সাধু মিয়া (২৩) ও রুবেল মিয়াসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহত  দেলোয়ার হোসেন ও কবির আহম্মেদকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত দেলোয়ার হোসেনের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।