ধর্মপাশা প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ধর্মপাশায় সন্ধ্যা ৭টার পর ফার্মেসি, মোদীর দোকান ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সকল প্রকার মার্কেট, চায়ের দোকানসহ সকল দোকানপাট বন্ধের জন্য মাইকিং করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদর বাজার, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজার, শুনই বাজার, মহদীপুর বাজার কান্দাপাড়া বাজারসহ আশাপাশে বাজার গুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং করা হয়। সেই সাথে উপজেলার সকল গবাদী পশুর হাটবাজারও বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন,‘ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য এই নির্দেশেনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’
- ধর্মপাশায় বাল্যবিয়ের আয়োজন করায় বর কে জরিমানা
- দোয়ারায় সন্ধ্যার পর ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ


