ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ত্রাণ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশের ধর্মপাশা শাখার উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের দেওলা, মধুপুর, জানিয়ারচর, কুড়েরপাড় ও জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বিজ্ঞান ও প্রযুুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী, সমকাল প্রতিনিধি এনামুল হক, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ, সাংবাদিক সাজিদুল হক, সাদ্দাম হোসেন প্রমুখ।