ধর্মপাশায় সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার আওতায় এ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদিন, সংস্থার প্রতিষ্ঠাতা        
 সভাপতি এম তাজুল ইসলাম তারেক প্রমুখ। ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।