ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে সেচ পাম্প মেরামত করতে শাহানুর মিয়া নামের এক সেচ পাম্প কারিগরের মৃত্যু হয়েছে। সে জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
জানা যায়, জয়শ্রী বাজারে রোববার রাতে ওই সেচ পাম্প কারিগর একটি সেচ পাম্প মেরামত করে। পরে এটি চালু করতেই তার চাকা ভেঙে গিয়ে তার বুকের ওপর আঘাত লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।


