ধর্মপাশা প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে হাটবাজার গুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষে ৪০ বীর পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য সুনামগঞ্জের ধর্মপাশায় টহল জোরদার করেছে। ৪০ বীর পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ’র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ধর্মপাশা সদর বাজার, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজার, মধ্যনগর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে টহল দেয়। এসময তাঁদের সাথে ছিলেন ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।


