ধর্মপাশায় সৈনিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সৈনিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদ রিংকু আর এস চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আনন্দ উপজেলা সৈনিক লীগ উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে। পরে স্থানীয় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক          শামীম আহমেদ বিলকিস। উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কল্যাণ দেবের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, তরিকুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, আল আমিন, সোহান, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বাবর, বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক নারায়ণ তালুকদার, দেলোয়ার হোসেন জয়, শাহারূপ হোসেন বাধন, ফারাভী, জুবায়ের হাসান প্রমুখ।