ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৬২ ভোটের বিপরীতে নির্বাচনে মোট নয়জন প্রাথী অংশগ্রহণ করে। এদের মধ্যে সাতজন প্রাথী নির্বাচনে জয় লাভ করে। সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পঞ্চম শ্রেণির ছাত্র তপু আহম্মেদ। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা পঞ্চম শ্রেণির ছাত্র জুয়েল মিয়া। শ্র্রেণি ভিত্তিক নির্বাচিত প্রাথীরা হলো পঞ্চম শ্রেণির জান্নাতুল কবির অর্পিতা ও রিফাত আমিন প্রিন্স, চতুর্থ শ্রেণির সাজিতুল জান্নাত ও ওবায়েত হোসেন আরাফ এবং তৃতীয় শ্রেণির দুনিয়া আক্তার ও শক্তি আহম্মেদ।


