ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় স্ত্রীর দায়ের করা মামলায় রুবেল মিয়া (২৯) নামের এক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। রুবেল মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, রুবেল মিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তাঁর স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সোমবার গভীর রাতে রুবেল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলেও তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
- বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বিশ্বম্ভরপুরে বন্যার আশংকা
- তাহিরপুরের গৃহবধু হত্যা মামলার আসামী গ্রেফতার


