ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের টানমেউহারী গ্রাম থেকে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত আটটায় মেউহারী বাজার থেকে আশরাফ উদ্দিনকে গ্রেফতার করে ধর্মপাশা থানার পুলিশ।
ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে তার স্ত্রী বাদী হয়ে মামলা করে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।


