ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় চঞ্চল (২৭) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সাগর মিয়া (২১) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ ওই আসামিকে টেংগাপাড়ার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধর্মপাশা থানার এসআই মো. ইকবাল হোসেন জানান, সাগর মিয়ার বিরুদ্ধে চলতি বছরের ২ জানুয়ারি ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় এতোদিন তিনি পলাতক ছিলেন। তাঁকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে ছুরিকাঘাতে চঞ্চলের মৃত্যু হয়।


