ধর্মপাশায় হাওর সমাবেশ অনুষ্ঠিত

এনামুল হক এনি, ধর্মপাশা
খাল, বিল, নদী, নালা খনন ও যথা সময়ে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু ও শেষ করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা এবং বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করলে হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।
মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে আয়োজিত হাওর সমাবেশে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসব প্রস্তাব তুলে ধরেন।
অকাল বন্যায় ও ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের ফলে হাওরাঞ্চলে ফসলডুবির ঘটনায় হাওরপাড়ের কৃষকের দুর্ভোগ, ভবিষ্যৎ কৃষি, হাওরবাসীর পিছিয়ে থাকার কারণ এবং এ থেকে পরিত্রাণের উপায় সরকারকে জানাতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা কৃষকের হাওর ভাবনা শীর্ষক এ সমাবেশের আয়োজন করে।
এতে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সংগঠনের সভাপতি কাসমির রেজা   ও পিযুষ পুরকায়স্থ টিটুর যৌথ পরিচালানায় সভায় বক্তব্য দেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেদৌসুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, কৃষক দানেশ চন্দ্র সরকার, হাসান মিয়া, সুকেশ বর্মণ, মঙ্গল মিয়া, গোলাম মোস্তফা, দিলীপ তালুকদার, তাজ উদ্দিন মিয়া, আব্দুল আলী, হাফিজুর রহমান শেলী, দৈনিক সমকাল প্রতিনিধি এনামুল হক, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ প্রমুখ।