ধর্মপাশায় হিয়া’র কর্মশালা

ধর্মপাশা প্রতিনিধি
বাল্যবিবাহ বন্ধ, অকাল গর্ভধারণ ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে  সুনামগঞ্জের ধর্মপাশায় সাংবাদিকদের সাথে হ্যালো আই এম (হিয়া’র) প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিএসকে’র হিয়া প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে ডিএসকে’র ধর্মপাশা উপজেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ   কর্মশালায়  বক্তব্য দেন, ডিএসকে’র উপ পরিচালক এম এ রব, ইউবিআর ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক মো. মইনুল হাসান প্রমুখ।