ধর্মপাশায় হিয়া’র দুই দিনব্যাপী কর্মশালা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিসএসকে) এর হ্যালো আই এম (হিয়া) প্রকল্পের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী কর্মশালা শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে সংস্থার উপজেলা কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা পরিচালনা করেন, সংস্থার উপ-পরিচালক এম এ রব, ইউবিআর প্রকল্প ব্যবস্থাপক মো. মইনুল হাসান প্রমুখ। বাল্যবিবাহ, অকাল গর্ভধারণ ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া বন্ধে হিয়া প্রকল্প পরিচালিত হবে। কর্মশালায় জাতীয় ও স্থানীয় পত্রিকার ১২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।