ধর্মপাশা উপজেলা উদীচীর সভা

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মপাশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ধর্মপাশা উদীচীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি চয়ন কান্তি দাস।
সাধারণ সম্পাদক এনামুল হক এনির পরিচালনায় এতে বক্তব্য দেন, সহ-সভাপতি নিয়তী রাণী তালুকদার, যুগ্ম সম্পাদক কল্পনা রাণী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, দপ্তর সম্পাদক এমএমএ রেজা পহেল। আগামী রোববার দুপুর ২টায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।