ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি বিলুপ্ত

ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মপাশা উপজেলা সৈনিক লীগের কমিটি বিগত ৩ মাসে কোন প্রকার দায়িত্ব পালনে পারদর্শিতার পরিচয় দিতে না পারায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি