ধর্মপাশা প্রতিনিধি
আগামী ২৮ অক্টোবর ধর্মপাশা উপজেলা যুবলীগ ও ২৯ অক্টোবর মধ্যনগর থানা যুবলীগের সম্মেলনকে সফল করার লক্ষে পৃথক পৃথকভাবে ধর্মপাশা ও মধ্যনগরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাজ্জেল হোসেন রোকন। পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আখন্দের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের য্গ্মু আহ্বায়ক শাহ আলী আকবর, শাহ আব্দুল বারেক ছোটন, লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, তৈমুর আহমেদ, মোস্তাক আহমেদ লিটন, নূর নবী হাসান, এনামুল হক জোহা, ওয়াসিম মজুমদার, মুহিত লাল তালুকদার মুন, ধর্মপাশা সদর ইউয়িন যুবলীগের আহ্বায়ক আকিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, রাজন আহমেদ প্রমুখ।
অপরদিক একই সময়ে মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে সম্মেলনকে সফল করার লক্ষে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ।
যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় এতে বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, থানা আওয়ামী লীগ সদস্য জাকিরুল আজাদ মান্না, মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আলী হোসেন পলাশ, সদস্য এনামুল হক, মধ্যনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন মড়ল, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী হোসেন, চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফজ্জাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদরত আলী, সাধারণ সম্পাদক দেবল সরকার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ূব আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, আগামী ২৮ অক্টোবর এই প্রথম মধ্যনগর থানা যুবলীগের সম্মেলনের দিন ধার্য করায় তারা খুব খুশি।
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হোসেন রোকন জানান, ধর্মপাশায় এবারই প্রথম যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে যুবলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২৮ অক্টোবর ধর্মপাশায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।


