ধর্মপাশা প্রতিনিধি
‘ধর্মপাশা কালচারাল সোসাইটি’র ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মপাশা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সভা শেষে এ কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে মোশারফ হোসেন মারুফকে সভাপতি ও বিদ্যুৎ কুমার সিংহকে সাধারণ সম্পাদক পদে এক বছরের জন্য নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, উপদেষ্টা এনামুল হক এনি, সাজিদুল হক সাজু, গোলাম জাকারিয়া, মুবিন আনসারি, সহ-সভাপতি সাদ্দাম হোসেন দিপু নূরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ মুন, সাংগঠনিক সম্পাদক আশিক মির্জা কবি, কোষাধ্যক্ষ এনামুল হক আরিফ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আপন দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন চন্দ্র কর, ক্রীড়া সম্পাদক নুরুল হুদা, সম্মানীত সদস্য জাহাঙ্গীর আলম, রায়হান আজিজ, আবু আহাদ হৃদয়, মো. নজরুল ইসলাম, রাজন চন্দ্র সরকার। এর আগে গত এক বছর এনামুল হক এনি সভাপতি ও মুবিন আনসারি সাধারণ সম্পাদক হিসেবে এ সংগঠনের দায়িত্ব পালন করেন। এবারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে ‘ধর্মপাশা কালচারাল সোসাইটি’র পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১৯ আগস্ট ‘ধর্মপাশা কালচারাল সোসাইটি’র যাত্রা শুরু হয়েছিল।
- ছাতকে চোর সন্দেহে লোহার পাইপ দিয়ে এক যুবককে নির্যাতন
- পাগলা বড় জামে মসজিদে ছিলো দর্শনার্থীদের বাড়তি ভিড়


