ধর্মপাশা প্রতিনিধি
সিলেটস্থ ধর্মপাশা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিলেটের রিকাবী বাজারের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি দেবাশীষ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআরকে
চৌধুরী তোফায়েলের পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আফজাল হোসেন স্বপন, সহ-সভাপতি কাঞ্চন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সৌরভ প্রমুখ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. জয়নুল আবেদীন।


