ধর্মপাশা প্রতিনিধি
‘হাওরের জলরাশি আর অপরূপ প্রকৃতির টানে, চলো যাই হাওর ভ্রমণে’ এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে
যাচ্ছে ধর্মপাশা ট্যুরিস্ট ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন মানুষ। ধর্মপাশা ট্যুরিস্ট ক্লাব ২০১৩ সাল থেকে প্রতি বছর ‘হাওর আনন্দ ভ্রমণ’র আয়োজন করে আসছে।
সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক এনি জানান, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং দ্বিতীয় রামসার সাইট। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ তথা জীববৈচিত্র আর অপরূপ প্রকৃতি বারবার আমাকে কাছে টানে। আমাদের আয়োজনে প্রতি বছরই স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা কিছুটা হলেও তৃষ্ণা মেটাতে পারছে।
সংগঠনের সভাপতি সালেহ আহমদ জানান, হাওর আমাদের দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। হাওরের বিশাল জলরাশি ও সবুজ প্রকৃতির সাথে একাকার হয়ে হাওর ভ্রমণ মানুষের হৃদয়ে বিশালতা সৃষ্টি করে। এটি জ্ঞান অর্জনেও বিশেষ সহায়ক। শুক্রবার সকাল আটটায় উপজেলার বাদশাগঞ্জ নৌকাঘাট থেকে এবারের হাওর আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হবে।
- জগন্নাথপুরের ইউএনও হুমায়ুন কবিরকে উপজেলা পরিষদের বিদায় সংবর্ধনা
- টাঙ্গুয়া হাওরে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত


