ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজ জাতীয়করণ ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, উপাধ্যক্ষ সুধন চন্দ্র সিংহ, শিক্ষক বিমান তালুকদার, প্রাণতোষ চন্দ্র সরকার, সুভাষ চন্দ্র সরকার, বরুণ কিশোর চৌধুরী, সালমা বেগম, বাবুল মিয়া চৌধুরী, মমতাজুর রহমান, মানিক সিংহ, তোফায়েল আহমেদ, আব্দুল হামিদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র তালুকদার, শিক্ষার্থী জাকারিয়া হাসান রাতুল, সোহান আহমেদ, শামসুল আলম, মোফাজ্জল হায়দার, সাদরুল আমিন, নারায়ন তালুকদার, কল্যাণ দেব, সুজন আহমেদ, মাসুদ, অনিক, নাজমুল, মাসুম, নূর আলম প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।


