ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা সদরের হযরত শাহজালাল মোড় সংলগ্ন ধর্মপাশা নিউজ ডেস্ক কার্যালয়ে শুক্রবার বিকেল পাঁচটায় ধর্মপাশা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন কান্তি দাস, এনামুল হক এনি, সাইফ উল্লাহ, এনামুল হক এনাম, সালেহ আহমদ, এম এম
এ রেজা পহেল, সাজিদুল হক সাজু, সাজেদুল হক রনি, মো.সোহেল রানা, তরিকুল ইসলাম পলাশ, রাজু ভুঁইয়া প্রমুখ। উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামকে সভাপতি ও দৈনিক আমাদেরসময় ও উত্তরপূর্ব পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাজিদুল হক সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।্ একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- আব্দুল কাদির আমিনের ১৫ তম মৃত্যুবার্ষিকী
- মো. রইসুজ্জামান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত


