ধর্মপাশা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালযের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজারে সোনালী ব্যাংকের পশ্চিমে অবস্থিত এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি রেদুয়ানুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ সাজিদুল হক, সদস্য চয়ন কান্তি দাস, আতিক ফারুকী, মেহেদী হাসান বাবর, মহি উদ্দিন আরিফ প্রমুখ।