Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত ধর্ম মন্ত্রণায়লয়ের আওতায় শহরের হাজীপাড়াস্থ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সনাতন ধর্মের ৩০ জন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের ১০ জন এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে ইসলাম ধর্মের ৬০ অনলাইনে সংযুক্ত হন।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রকল্প পরিচালক) আব্দুল্লাহ আল শাহিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম পিএইচডি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল হোসেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।