বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নির্মানাধীন ধসে যাওয়া মিছাখালী রাবার ড্যাম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মনজুর মোহাম্মদ শাহারিয়া। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মনজুর মোহাম্মদ শাহারিয়ার নির্মানাধীন অবস্থায় মিছাখালী রাবার ড্যামের ধসে যাওয়া ছাদের স্প্যান পরিদর্শন করেন এবং নির্মান কাজের বিভিন্ন
বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনও সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাদাঘাট (দ.) ইউপি চেয়াম্যান অ্যাড. ছবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ মানিক, সাবেক ইউপি চেয়াম্যান মো. জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সুনামগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী আবু আহমেদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,ওয়ার্ক এ্যাসিটেন্ড ফিরোজ আজমসহ এলাকার গণ্যমান্য লোকজন।
মিছাখালী রাবার ড্যাম পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বেশ কিছু সময় লেখা-পড়া সহ বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য রাখেন।
উল্লেখ যে, গত ৩ মার্চ মিছাখারী রাবার ড্যাম এর ছাদ ঢালাইয়ের সময় একটি স্প্যান ভেঙ্গে যায় এবং ৬ জন শ্রমিক আহত হয়।
- ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধুনিকায়ন হচ্ছে ৬৬৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত
- উজান দৌলতপুরে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য এমপি রতনের উদ্যোগ


