বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় দেশের বৃহৎ মিছাখালী রাবার ড্যাম নির্মাণাধীন অবস্থায় ধসে যাওয়া ছাদ পরিদর্শন করেন সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ। শনিবার দুপুরে নির্মাণাধীন অবস্থায় ধসে যাওয়া রাবার ড্যাম পরিদর্শন করেন বিএডিসি রাবার ড্যাম প্রকল্প পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রধান প্রকৌশলী শেখ হাফিজ উল্লাহ চৌধুরী ও প্রধান প্রকৌশলী উত্তম কুমার রায়, সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী কাজী ফারুক হোসেন, সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী আবু আহমদ মাহমুদুুল হাসান। কর্মকর্তাগণ ধসে যাওয়া রাবার ড্যামের স্প্যান সহ সার্বিক কাজের গুণগত মান বিষয়ে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে কর্মকর্তাগন বলেন, ‘ধসে যাওয়া স্প্যান পুনঃনির্মাণসহ অন্যান্য অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। দুর্ঘটনায় আহত শ্রমিকদের ঠিকাদারের খরচে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ’
কর্মকর্তাগণ এসময় কর্মরত ঠিকাদার ও স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন।


