স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাওরে ধানকাটার সময় বালু পাথর ও কয়লা পরিবহন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসান-উদ-দৌলার বরাত দিয়ে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হয়।
মাইকিংয়ে বলা হয়, আসন্ন বোর মৌসুমে আগাম বন্যার হাত থেকে বোর ফসল রক্ষার্থে কৃষক ভাইদের ধান কাটার পরামর্শ দেয়া হচ্ছে। সে লক্ষে যে সকল শ্রমিক বালু, পাথর, কয়লা ইত্যাদি পরিবহন অথবা উত্তোলন কাজে জড়িত তাদেরকে ধানকাটার কাজে সামিল হওয়ার জন্য অনুরোধ করা হলো। যতদিন হাওরে ধানকাটা চলবে ততদিন ধানকাটা কোন শ্রমিক বালু, পাথর ও কয়লা পরিবহনের কাজে যুক্ত থাকতে পারবেন না। জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।


