জামালগঞ্জ প্রতিনিধি
কৃষকদের ধান দ্রুত কাটার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকেই উপজেলা সদর ও স্থানীয় সাচনা বাজার সহ উপজেলার বিভিন্ন গ্রামের সকল মসজিদে এক যোগে মাইকিং করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার বরাত দিয়ে মাইকিংয়ে জানানো হয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শিলা বৃষ্টি সহ অকাল বন্যা হতে পারে। তাই হাওরের পাকা ধান দ্রুত কেটে ফেলা দরকার।


