প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নিমূর্ল করার ঘোষণা বাস্তবায়নে সুনামগঞ্জ পৌরসভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রয়কারীদের পৃথক ট্রেড লাইসেন্স প্রদানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এরপর আলতাফ স্কয়ারের মহিবুর পান ভান্ডারের প্রো. মহিবুর রহমান কে ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আহমেদ নুর, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও পানি শাখা (অতি:) তত্ত্বাবধায়ক মো. নিজাম উদ্দিন, নিবার্হী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, আরডিএসএ’র সভাপতি মো. সফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আহসান হাবিব, পৌরসভা সমন্বয়কারী রায়হান উদ্দিন, আরডিএসএ’র সাপোর্ট স্টাফ মো. শাহরিয়ার রহমান।
প্রেসবিজ্ঞপ্তি
- দিরাইয়ের হাওরে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত
- সুনামগঞ্জ পৌরসভায় ‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের উদ্বোধন


