স্টাফ রিপোর্টার
বিজিবি ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার ডুলুরা বিওপির দায়িত্বাধীন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলিত নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
টাস্কফোর্স অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, ডুলুরা বিওপির সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্য, ১৩ জন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্য অংশগ্রহণ করে। উক্ত অভিযানে ৬ টি বোমা মেশিন, ১টি পাম্পের ইমসেলার, ১৮ টি ড্রাম ও ২ টি নেটের জালি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। তবে নদী থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে বিজিবির বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
- কিশোরগঞ্জের দুই উপজেলা পরিষদ অভিজ্ঞতা বিনিময় করল সুনামগঞ্জের দুই উপজেলায়
- এমপিওভুক্তির দাবিতে শিক্ষক পরিষদের স্মারকলিপি


