বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত ‘ধোপাজান বালি মিশ্রিত পাথর’ কোয়ারীতে অবৈধ ড্রেজার/খনন যন্ত্রের মাধ্যমে ইজারা চুক্তি লঙ্ঘন ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে পরিবেশ ধংসের তান্ডব লীলা বন্ধ ও যন্ত্রের সাহায্যে বালি ও পাথর উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসকের নিকট স্মরকলিপি দিয়েছে জেলা বারকি শ্রমিক সংঘ। বুধবার জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি মো. নাছির মিয়া এবং সহ সাধারণ সম্পাদক মো. অদুদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ভাটির জনপদ সুনামগঞ্জ হাওর অঞ্চলের সাধারণ খেটে-খাওয়া দিন মজুরদের কাজের একমাত্র ভরসা ধোপাজান ‘বালি মিশ্রিত পাথর’ মহাল। জেলার প্রায় সবকটি উপজেলা বৎসরে আটমাস জলমগ্ন থাকে, এই সময়ে জেলার প্রায় লক্ষাধিক কৃষক পরিবার ও বারকি শ্রমিকগণ হাতের সাহায্যে পরিবেশবান্ধব উপায়ে বালু-পাথর উত্তোলন করে যুগ যুগ ধরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। দু:খ ও পরিতাপের বিষয় যে ১৪১৯ বাংলা সন হতে মহালের ভিতর প্রবেশ ঘটে বালি ও পাথর খেকো চক্রের। এই চক্র আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইজারা চুক্তি লঙ্ঘন এবং উচ্চ আদালতের আদেশ অমান্য করে অবৈধ ড্রেজার ও খনন যন্ত্রের মাধ্যমে ১০০/২০০ ফুট গভীরতা সৃষ্টি করে বালি-পাথর উত্তোলন করার ফলে নদী গর্ভে বিলীন হয়েছে হাট বাজার স্থাপনা ফসলি জমি। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে সাধারণ শ্রমিকদের উপর নেমে আসে নির্যাতন মিথ্যাা মামলাসহ প্রাণনাশের হুমকি। আমরা শুরু থেকে অদ্যাবধি জীবিকার প্রশ্নে প্রশাসনের সর্বস্তরে আবেদন নিবেদন করলেও মাঝে মধ্যে দায়সারা ও লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও বন্ধ হয়নি এই অবৈধ খনন যন্ত্রের তান্ডব। অবৈধ ড্রেজার ও খনন যন্ত্রের তান্ডবের কারণে বর্তমানে কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহরে দিনতিপাত করছে হাজার হাজার বারকি শ্রমিক। বলা যায় মানবাধিকারের চরম অবনতি ঘটেছে। দেশের অনগ্রসর এই জেলায় সরকারি-বেসরকারী উল্লেখযোগ্য কোন শিল্প কারখানা না থাকায় জেলার বেশীর ভাগ শ্রমজীবী মানুষ যাদুকাটা ও ধোপাজান বালি ও পাথর মহালে হাতের সাহায্যে বালু-পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। জেলার শ্রমজীবী মানুষের জীবিকার স্বার্থে ধোপাজান বালি ও পাথর মহালকে অবৈধ ড্রেজার ও খনন যন্ত্রের হাত থেকে উদ্ধার করা না গেলে এলাকায় চরম হাহাকার থামানো যাবে না। শুরু থেকে অদ্যাবধি প্রকৃত অর্থলোভী বালি ও পাথর খেকো চক্রের কারও শাস্তি না হওয়ায় বর্তমানে উল্লেখিত মহালে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছেন বলেই প্রতিয়মান হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
- হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি- আফছর, চপল ও বাচ্চু মিয়া’র জামিন শুনানী আজ
- রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় হয়নি: অর্থমন্ত্রী


