ধোপাজান চলতি নদীতে ভ্রাম্যমাণ আদালত, ৫টি বোমা মেশিন নষ্ট

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালত বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যবর্তী ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বোমা মেশিন পানিতে ডুবিয়ে নষ্ট ও ৩টি মাচার ৪০টি ড্রাম আটক করেছে।
শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তালুত এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও সীমান্ত ফাড়ির বিজিবির জোয়ানরা।
জানা যায়, ধোপাজান নদী গর্ভ থেকে অবৈধ ভাবে বালু পাথর উত্তোলনের দায়ে ৫টি অবৈধ বোমা মেশিন আটক করে গভীর পানিতে নষ্টের জন্য ফেলা দেয়া হয়। তা ছাড়া বোমা মেশিনের ৩টি মাচা ও ৪০টি খালি বড় ড্রাম আটক করে উপজেলা সদরে নিয়ে আসা হয়।