নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩’শ হেক্টর

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
পাহাড়ি ঢলে টাঙ্গুয়া হাওরে নজরখালি বেড়িবাঁধ ভেঙে ৪ টি হাওরের ৩শ হেক্টর বোর ফসল  পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া হাওরগুলো হলো সামসাগর, বেরবেড়িয়া, দশহালিয়া, লামারগুল।
মইয়্যাজুরী গ্রামের কৃষক মনির মিয়া জানান, শনিবার ভোর রাতে টাঙ্গুয়া হাওরের গোলাবাড়ি সংলগ্ন নজরখালি বাঁধটি পানির প্রবল তুড়ে ভেঙে পানি হাওরে প্রবেশ করে। এতে হাওরের প্রায় ৩শ হেক্টর বোর জমির ধান পানিতে তলিয়ে যায়।
জানা যায়, সিএনআরএস টাঙ্গুয়া হাওর রক্ষণাবেক্ষণ কেন্দ্রীয় কমিটি টাঙ্গুয়া হাওরের নজরখালি বেড়ি বাঁধটি নির্মাণ করে।
স্থানীয়দের অভিযোগ বাঁধটি নির্মাণ কাজের সময় অনিয়মের কারণেই সামান্য পানির তুড়ে বাঁধটি ভেঙে গেছে।
সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, বাঁধটি সিএনআরএস নির্মাণ করেছে কিন্তু ভেঙে যাওয়া স্থান দিয়ে যে গতিতে পানি প্রবেশ করছে তাতে কৃষকের ফসলের কোন ক্ষতি হবে না।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খাাঁন বলেন, টাঙ্গুয়া হাওর রক্ষণাবেক্ষণ কমিটি নি¤œমানের  কাজ করায় বাঁধটি ভেঙে গেছে। হাওরে কৃষকদের প্রায় ৩’শ হেক্টর বোর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।  
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকাবাল হোসেন বলেন, টাঙ্গুয়া হাওরের বাঁধ ভেঙে কৃষকদের ফসল তলিয়ে যাওয়ার সংবাদ পেয়েছি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।