স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
নতুন জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদনের পর পরই জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের সকল বলয়ের নেতাকর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
আহবায়ক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের ঘনিষ্ট জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি আরিফ উল আলম।
তবে নতুন আহবায়ক কমিটিতে আধিক্য রয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের ঘনিষ্ট ছাত্রলীগ নেতাকর্মীদের।
নুরুল হুদা মুকুটের ঘনিষ্ট নেতাকর্মীদের মধ্যে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দীপঙ্কর কান্তি দে, মাসকাওয়াত জামান ইন্তি ও অভিজিৎ চৌধুরী।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের ঘনিষ্ট ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হক কিরণ, সদস্য আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ঘনিষ্ট ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন এনায়েত রেজা জিসান ও সদস্য হয়েছেন ফয়সাল আহমেদ।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণের ঘনিষ্ট হিসেবে পরিচিত সোহেল রানা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর ঘনিষ্ট আশিকুর রহমান রিপন যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
- হাওরের ফসল রক্ষায় নদী খনন জরুরি
- মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক


