নতুন কমিটির দাবিতে জামালগঞ্জে যুবলীগ নেতাকর্মীদের সভা

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জে যুবলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ও উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠনের দাবিতে মতবিনিময় সভা করেছে। সোমবার বিকেলে সাচনাবাজার সিএন্ডবি রোডে এই সভা অনুষ্ঠিত হয়।  
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য কাশেম আখঞ্জির সভাপতিত্বে ও সাবেক সদস্য নুরুল আমিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সদস্য শিরিন তালুকদার, বশির আহমদ, ফারুক তালুকদার, সজিব বণিক, আলী হায়দার, মোফাসেসল, মাসুক মিয়া, হেলাল আহমেদ জয় ,সত্যরঞ্জন দাস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সদ্য ঘোষিত জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটিতে বিএনপি-জামায়াত পরিবার ও কিছু অরাজনৈতিক লোক দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন আহবায়ক কমিটিতে এমন কিছু লোক স্থান পেয়েছে যারা একেবারেই অপরিচিত। দ্রুত এই বির্তকিত কমিটি ভেঙ্গে পুনরায় কমিটি নতুন কমিটি করার দাবি জানান উপস্থিত সকল নেতাকর্মী।